বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৭ জুন, ২০২০

চাঁদে জমি কেনা প্রথম বলিউড স্টার ছিলেন সুশান্ত!

চাঁদে জমি কেনা প্রথম বলিউড স্টার ছিলেন সুশান্ত!

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর স্তব্ধ করে দিয়েছে সকলকে। তার ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্তরা কোনভাবেই মেনে নিতে পারছেন না তার চলে যাওয়া।


সুশান্তের এই অকালমৃত্যুতে সকলেরই একটি প্রশ্ন কী এমন আঘাত পেয়েছিলেন তিনি যার ফলে এই কঠিন পথটি বেছে নিতে হয়েছে তাকে?

সুশান্ত এখন নেই কিন্তু নিজের করা কাজগুলোর মাধ্যমে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে। সাত বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ‘পিকে’, ‘কাই পো চে’, ‘বোমকেশ বক্সি’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মতো ব্লকবাস্টার ছবি।

যাই হোক, সুশান্তের ক্যারিয়ারের কথা কম বেশি সকলেরই জানা আছে। কিন্তু জানেন কী নক্ষত্রবিজ্ঞান নিয়ে বেশ আগ্রহ ছিলো বলিউডের এই তারকার।


শুধু নক্ষত্রবিজ্ঞানে আগ্রহ নয়, প্রয়াত এই অভিনেতা হচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রির একমাত্র তারকা যার চাঁদে জমি রয়েছে।

সুশান্ত সিং রাজপুতের বাড়িতে রাখা টেলিস্কোপ
সুশান্ত সিং রাজপুত চাঁদের যে জায়গাতে সম্পত্তি কিনেছিলেন সেটি ‘মেরে মুসকোভিন্স’ নামে পরিচিত।

এর আগে সুপারস্টার শাহরুখ খানকে তার ভক্তরা চাঁদে এক টুকরো জমি উপহার দিয়েছিলেন, তবে সুশান্ত হলেন প্রথম হিন্দি চলচ্চিত্র অভিনেতা যিনি চাঁদে আইনীভাবে সম্পত্তি কিনেছেন।


সুশান্ত সিং রাজপুতের নিজের বাড়িতে একটি উন্নত টেলিস্কোপ মেড ১৪, এলএক্স০০ ছিল যা থেকে তিনি মহাকাশে তার জমির উপর নজর রাখতেন।

সোমবার, ১৫ জুন, ২০২০

ঢাকার ছবিতে বলিউডের নোরা ফাতেহি

ঢাকার ছবিতে বলিউডের নোরা ফাতেহি

ছবি: সংগৃহীত


ঢাকাই সিনেমায় আইটেম গানে নাচবেন বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য ‘গ্যাংস্টার’ চলচ্চিত্রের আইটেম গানে তাকে দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘বিশ্বমানের তারকারা ছবির সঙ্গে যুক্ত হলে দর্শকের আগ্রহ বেড়ে যায়। তাই আমার সব ছবিতেই ব্যতিক্রম কিছু রাখতেই সবসময় চেষ্টা করি। নতুন এ ছবির গানে পারফর্মের জন্য নোরার সঙ্গে কথা বলেছে আমার বলিউড এজেন্ট। তারাই সানির সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই বেশ ক’জন সংগীত পরিচালককে আইটেম গানটি তৈরির দায়িত্ব দিয়েছি। গানটি নিয়ে বেশ কয়েকজন কাজ করছেন। খুব শিগগিরই গানটির শুটিং করা হবে।’

শাপলা মিডিয়ার প্রযোজনার ‘গ্যাংস্টার’ ছবিটি নির্মাণ করবেন ড্যাশিং নির্মাতা শাহীন সুমন। এতে নায়ক হিসেবে থাকছেন শান্ত খান আর নায়িকা থাকছেন কলকাতার ঋতিকা সেন।


‘দিলবর দিলবর’, ‘গরমি’, ‘কামারিয়া’সহ বেশ কয়েকটি গানের পারফর্ম করে ভারতের পাশাপাশি বাংলাদেশেও পরিচিতি পেয়েছেন বলিউডি অভিনেত্রীনোরা ফাতেহি।

বলিউড চলচ্চিত্র ২০১৪ সালে ‘রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। এরপর তিনি পুরী জগন্নাথের তেলুগু চলচ্চিত্র টেম্পার এ একটি আইটেম গানে পারফর্ম করেন।
সুশান্তকে হত্যা করা হয়েছে, দাবি মামার

সুশান্তকে হত্যা করা হয়েছে, দাবি মামার

বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছন তার মামা। রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ এটাকে আত্মহত্যা বলে ধারণা করলেও তার মামার দাবি, তাকে হত্যা করা হয়েছে।

সুশান্তের মামা আরসি সিং এই ঘটনা সিবিআইকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, সুশান্ত আত্মহত্যা করতেই পারেন না। পুরো ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে।

তিনি আরো বলেন, রাজ্য পুলিশের উপর আমাদের কোনো আস্থা নেই। আর তাই এই ঘটনা তদন্তের ভার সিবিআইকে দেয়া হোক।


সপ্তাহ খানেক আগে বলিউডের জনপ্রিয় এ জনপ্রিয় অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান মারা যান। তিনি ১৪ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সালিয়ান বরুণ অভিনেতা শর্মারও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

দিশা সালিয়ানের মৃত্যুকেও হত্যাকাণ্ড বলে দাবি করেন সুশান্তের মামা। একজন জাতীয়তাবাদী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে মুম্বাই পুলিশ বলছে, সুশান্ত দীর্ঘদিন থেকে অবসাদে ভুগছিলেন। গত ছয় মাস ধরে তিনি এজন্য চিকিৎসাও নিচ্ছিলেন।


এর আগে এনডিটিভির খবরে বলা হয়েছিল, মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। বাড়ির পরিচারিকা ফোন করে পুলিশে খবর দেন বলে জানা যায়। বেশ কিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না এ অভিনেতা।

শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও ‘কেদারনাথ’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘পিকে’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত।

সোমবার, ১ জুন, ২০২০

সংগীত পরিচালক ওয়াজিদ খান মারা গেছেন

সংগীত পরিচালক ওয়াজিদ খান মারা গেছেন




বলিউড সংগীত পরিচালক ওয়াজিদ খান মারা গেছেন। সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। -খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র। 

গায়ক সোনু নিগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওয়াজিদ ও তার ভাই সাজিদ খানের সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করে লিখেছেন, আমার ভাই ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেছে।
ওয়াজিদের ভাই সাজিদও সংগীত পরিচালক। বলিউডে সাজিদ-ওয়াজিদ জুটি হিসেবেই পরিচিত তারা। একসঙ্গে অসংখ্য গানের সংগীত পরিচালনা করেছেন। 
এছাড়া অনেক জনপ্রিয় গানেও কণ্ঠও দিয়েছেন এর মধ্যে রয়েছে— পার্টনার সিনেমার ‘ডু ইউ ওয়ানা পার্টনার’, ‘সোনি ডে নাখরে’, হ্যালো সিনেমার ‘হ্যালো’, ‘ব্যাং ব্যাং ব্যাং’, ‘মিতওয়া রে’, ওয়ান্টেড সিনেমার ‘জালওয়া’, ‘লাভ মি’, ‘তুসে পেয়ার কারতা হ্যায়’, দাবাং সিনেমার ‘হামকো পিনি হ্যায়’, ‘হুড় হুড় দাবাং’ প্রভৃতি।
অসুস্থতার কারণে ওয়াজিদ একটু আড়ালে ছিলেন। সর্বশেষ ‘দাবাং-থ্রি’ সিনেমার মিউজিক লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সালমানের খুব প্রিয় তারা। এমনকি এই অভিনেতার ‘পেয়ার কিয়া তো ডারনা কিয়া’ সিনেমায় কাজের মাধ্যমেই বলিউডে তাদের পথচলা শুরু। সম্প্রতি তারা সালমানের ‘ভাই ভাই’ ও ‘পেয়ার করোনা’ গানের কম্পোজ করেন।

রবিবার, ৩১ মে, ২০২০

পুলিশদের ১ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার দিলেন সালমান

পুলিশদের ১ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার দিলেন সালমান



পানভেলের তার খামার বাড়িতে অবস্থান করছেন সালমান খান। সেখানে আশেপাশের গ্রামে দুস্থদের মাঝে খাবার বিতরণের করেছেন তিনি। ঈদেও ৫ হাজার মানুষের কাছে ঈদ উপহার পাঠিয়েছেন এই অভিনেতা।

করোনাভাইরাস মোকাবিলায় পুলিশের পাশে দাঁড়ালেন সালমান খান। এবার মুম্বাই পুলিশকে ১ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার দিলেন সাল্লু ভাই।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই খবর। টুইটারে এক ভক্ত লিখেছেন, সালমান খানের হৃদয় অনেক বড়। এজন্যই সবাই তাকে এত পছন্দ করেন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। অপর একজন লিখেছেন, আমাদের সম্মুখ যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ সালমান খান।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে এই অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, ‘আমাদের মুম্বাই পুলিশকে ১ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার জন্য ধন্যবাদ সালমান খান।’

করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণার পর থেকেই অসহায় মানুষের পাশে থেকেছেন সালমান খান। সিনেমা জগতের প্রায় ২৫ হাজার দিন মজুর টেকশিয়ান ও কর্মীদের টাকা ও খাবার দিয়ে সাহায্য করছেন এই অভিনেতা। এছাড়া শারীরিক প্রতিবন্ধী ৪৫ জন শিল্পীর পাশে দাঁড়িয়েছেন তিনি।

শুক্রবার, ২৯ মে, ২০২০

যেসব শর্তে আবার শুরু হচ্ছে নাটকের শুটিং

যেসব শর্তে আবার শুরু হচ্ছে নাটকের শুটিং



গত ১৭ মে ৬ শর্ত মেনে নিজ দায়িত্বে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছিল টিভি নাটকের শীর্ষ সংগঠনগুলো। যদিও এই সিদ্ধান্তের একদিন পরই নিজেদের মধ্যে মতের মিল না হওয়ায় দূরে সরে আসে সংগঠনগুলো।

তবে এবার আবার শর্ত মেনে নাটকের শুটিং হবে আগামী ১ জুন থেকে। নাটকের নির্মাতা-অভিনয়শিল্পীরা চার শর্ত মেনে শুটিংয়ে অংশ নেবেন।

টেলিভিশন নাটকের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তঃসংগঠন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ মে থেকে সরকারি অফিস, আদালত, গণপরিবহন খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তের পর শর্তসাপেক্ষে স্বাস্থ্য বিধি মেনে টিভি নাটকে শুটিং শুরু করছে সংগঠনগুলো।

১ জুন থেকে শুটিং শুরুর বিষয়ে দেয়া চার শর্ত নিম্নে তুলে ধরা হলো- 

  • করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সামনের দিনগুলোতে আরো ভয়াবহ অবস্থা হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আন্তঃসংগঠন ও শুটিং করার বিষয়ে নিরুৎসাহিত করছেন। তবে যাদের কাজ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তারা সাময়িকভাবে জীবন-জীবিকা চলমান রাখার স্বার্থে আন্তঃসংগঠনের দেয়া স্বাস্থ্য বিধি মেনে যদি কেউ শুটিং কার্যক্রমে নিজ দায়িত্বে অংশ নিতে চান তাহলে তিনি তা করতে পারবেন। 


  • সংশ্লিষ্ট ইউনিট শুটিং শুরু করার আগেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ছাড়াও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শুটিং কার্যক্রম শুরু করবেন। এ ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শুটিং ইউনিটকে তার সম্পূর্ণ দায় বহন করতে হবে। 


  • প্রতিটি শুটিং ইউনিটের শিল্পী-কলাকুশলী প্রাথমিকভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন। সমস্যা দেখা দিলে প্রযোজনা সংশ্লিষ্ট ব্যক্তির সহায়তা নিয়ে তারা তা নিজ উদ্যোগে সমাধান করবেন। 


  • এই ঘোষণা সরকারের ছুটি ও লকডাউন বিষয়ক ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিস্থিতি বিবেচনায় শুটিং কার্যক্রম যে কোনো সময় স্থগিত অথবা সম্পূর্ণভাবে বাতিল হতে পারে। 


প্রসঙ্গত, এর আগে ২২ মার্চ থেকে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় টিভি নাটকের আন্তঃসংগঠনগুলো।

বুধবার, ২৭ মে, ২০২০

গোপনে বিয়ে করেছেন নোবেল, স্ত্রীকে নিয়ে থাকেন নিকেতনে!

গোপনে বিয়ে করেছেন নোবেল, স্ত্রীকে নিয়ে থাকেন নিকেতনে!



মাইনুল হাসান নোবেল। শুরু থেকেই একের পর এক বিতর্ক তৈরি করে গেছেন। কলকাতার জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো'র মাধ্যমে আলোচনায় আসেন। কিন্তু আলোচনার শুরু থেকে যেমন দুই বাংলার পছন্দের তালিকায় ছিলেন তেমনি একটা শ্রেণি তার নানা সময়ের 'আচরণে' অসন্তোষ প্রকাশ করে।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নানা রকম বিতর্কিত পোস্ট দিয়ে নতুন বিতর্কে জড়ান এই সংগীত শিল্পী। তবে সে সবকে ছাপিয়ে গেল নতুন খবরে, জানা গেল ৭ মাস আগে করেছেন বিয়ে; কনের নাম মেহরুবা সালসাবিল। স্ত্রীকে নিয়ে থাকেন রাজধানীর নিকেতনের একটি ফ্ল্যাটে। বিয়ের কাবিননামা গণমাধ্যমের হাতে এসেছে, এছাড়াও নোবেলের ফ্ল্যাটে যাতায়াতকারী একজন বন্ধু নিশ্চিত করেছেন নোবেল-সালসাবিলের একত্রে বসবাসের বিষয়টি।

বিয়ের ঘটনা বরাবরই আনন্দের। কিন্তু নোবেলের ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম। বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে সালসাবিল নোবেলের তৃতীয় স্ত্রী। এর আগে রিমি নামের একটি মেয়ের সঙ্গে সংসার শুরু করেছিলেন তিনি।  সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। রিমিই ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্নীয়কে বিয়ে করেন, সেই সম্পর্কও ভেঙে যায়। এর কারণ কী হতে পারে? সোশ্যাল একটিভিস্ট অমি রহমান পিয়ালের একটি পোস্ট থেকে জানা যায় নোবেল তার স্ত্রীকে মারধর করেন। বর্তমান স্ত্রী মেহরুবা সালসাবিলকে তিনবেলাই মারধর করেন বলে পিয়াল তার ফেসবুক পোস্টে লিখেছেন।

পিয়াল লিখেছেন, 'দুই সপ্তাহ আগে সে নিজের মা-বোনরে রাত একটার সময় ঘর থেকে বের করে দিছে রাস্তায়। পরে পুলিশ আইসা সামাল দিছে। এইটা তো তার নিজের মা-বোন, কিন্তু যে মেয়েটা তার জন্য ঘর ছাড়লো তার কি অবস্থা? জি বাংলার সেলিব্রেটির প্রেমে সে পরিবারের কাছে ত্যাজ্য হইয়া আসলো। তারে নিয়ম কইরা তিন বেলা পিটায় আমাদের সুপারস্টার সিঙ্গার। একদম মানুষ যেমন তিন বেলা খাবার খায়, আমাগো গায়ক তিন বেলা তার বউ পিটায় তার ত্যাগের সম্মানে। 

নোবেল যদিও নানা বিষয়ে বিতর্কিত ছিলেন, তবুও বড় তীরটা ছোঁড়েন জাতীয় 'সংগীত পরিবর্তন' এর মত দিয়ে। এরপর প্রেমিকা কর্তৃক নিজের নগ্ন ছবি ফাঁস হওয়া নিয়েও নোবেলকে নিয়ে কম জলঘোলা হয়নি। গত বছরের সেপ্টেম্বরে চট্রগ্রামের পাঁচলাইশ থানায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগও উঠেছিলো নোবেলের বিরুদ্ধে। অবশ্য এ বিষয়ে মামলা হয়নি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পীদের 'হেয়' করে মন্তব্য করেন নোবেল। পরে এ নিয়ে বিভিন্নজনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। র‍্যাবও তাকে ডেকে নেয়। যেখানে তিনি বলেন, নিজের আসন্ন গান 'তামাশা'র প্রচারে এমনটা করেছেন। এ যাত্রায় ক্ষমা চেয়ে র‍্যাবের কাছে লিখিত দিয়ে আসেন তিনি।

দ্বিতীয় বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ

দ্বিতীয় বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। তারপরও দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি চলছে। আর এমন পরিস্থিতিতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ।

জানা গেছে, গত ১২ মে দীর্ঘদিনের প্রেমিক রহমান জনের সঙ্গে শখের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন বর ও কনের একান্ত কাছের মানুষেরা।

ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, জন পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি আগে মডেলিং করতেন। আর ঈদের পর বিয়ের খবরটা ঘটা করেই সবাইকে জানাবেন জন-শখ দম্পতি।

বিয়ে প্রসঙ্গে শখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এদিকে, ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন আনিকা কবির শখ। বিয়ের দুই বছরের মাথায় ‘মতানৈক্যের জেরে’ ভেঙে যায় তাদের সংসার।