খেলার খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলার খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

বিপিএল প্লে-অফের টিকিটের দাম বেড়েছে

বিপিএল প্লে-অফের টিকিটের দাম বেড়েছে

বিপিএলের প্লে-অফের টিকিট পাওয়া যাচ্ছে শনিবার (১১ ফেব্রুয়ারি) থেকে। এই টিকিট পাওয়া যাবে ম্যাচের দিনও। তবে লিগ পর্বের তুলনায় প্লে-অফ ম্যাচগুলোর টিকিটের দাম বেড়েছে।


বিপিএল টিকিট। ছবি: সংগৃহীত



রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শুরু হচ্ছে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ। মাঠে বসে প্লে-অফ উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা আর সর্বোচ্চ ২০০০ টাকা। টিকিট কাউন্টার সকাল ৯:৩০টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন: কুমিল্লায় খেলতে এলেন মঈন, বরিশালে রাজাপাকসা 

মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা, সর্বোচ্চ ২০০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৩০০ টাকা। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট মূল্য ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকিট মূল্য ৮০০, ভিয়াইপি ১৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা করে।

এদিকে লিগ পর্বের শেষ ম্যাচগুলোতে মিরপুরের গ্যালারিতে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। প্লে-অফের লড়াই হতে যাচ্ছে আরও জমজমাট। চার দলেই যোগ দিয়েছে একাধিক তারকা ক্রিকেটার।


কুমিল্লায় খেলতে এলেন মঈন, বরিশালে রাজাপাকসা

কুমিল্লায় খেলতে এলেন মঈন, বরিশালে রাজাপাকসা

 বিপিএলের শেষ মুহূর্তে দলগুলো তাদের শক্তি বাড়াতে উড়িয়ে আনছে বিদেশি খেলোয়াড়দের। যেমন কুমিল্লা তাদের শক্তি বাড়াতে ও শিরোপা ধরে রাখার মিশনে উড়িয়ে এনেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে। এদিকে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসা।


মঈন আলি (বামে) এবং ভানুকা রাজাপাকসা। ছবি: সংগৃহীত


রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শুরু হচ্ছে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ। মাঠে বসে প্লে-অফ উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা আর সর্বোচ্চ ২০০০ টাকা। টিকিট কাউন্টার সকাল ৯:৩০টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত খোলা থাকবে।


মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা, সর্বোচ্চ ২০০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৩০০ টাকা। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট মূল্য ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকিট মূল্য ৮০০, ভিয়াইপি ১৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা করে।

এদিকে লিগ পর্বের শেষ ম্যাচগুলোতে মিরপুরের গ্যালারিতে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। প্লে-অফের লড়াই হতে যাচ্ছে আরও জমজমাট। চার দলেই যোগ দিয়েছে একাধিক তারকা ক্রিকেটার।

সোমবার, ২২ জুন, ২০২০

মাশরাফীর স্বাস্থ্যের অবনতি

মাশরাফীর স্বাস্থ্যের অবনতি



মাশরাফী করোনায় পজিটিভ হয়েছেন শনিবার। গেলো দুই দিন শরীরে জ্বর বাড়েনি। কিন্তু সোমবার (২২ জুন) সকাল থেকেই হঠাৎ করে বেড়েছে বুকে ব্যথা। ব্যথা বাড়ায় মাশরাফীকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। 

প্রাথমিক অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেয়া কথা থাকলেও, সেখানে সিট খালি না থাকায় অন্য কোন প্রাইভেট হাসপাতালে নেয়া হবে সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানিয়েছে অধিনায়কের বন্ধু সৌমেন চন্দ্র বসু। মাশরাফীর এজমার সমস্যা পুরানো। যে কারণে বুকে ব্যথা বেড়েছে। তাই চিকিৎসক পরামর্শ দিয়েছেন টেস্ট করাতে। এই খবর লেখা পর্যন্ত মাশরাফী রাজধানীর হাসপাতালে ভর্তি প্রক্রিয়া চলছে।

এর আগে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর শুক্রবার (২০ জুন) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফী। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে এ দোয়া চেয়েছেন।

সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দেয়া পোস্টে তিনি লেখেন, “আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।


আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।

আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।

করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”


এর আগে মাশরাফির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেন মাশরাফীর বন্ধু বাবুল। শুক্রবার বিকেল তিনটায় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মাশরাফীর করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।

এদিকে মাশরাফীর অসুস্থ্যতায় শুভকামনা জানিয়েছেন, বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পাকিস্তানের ধারা ভাষ্যকার রমিজ রাজা, তাঁর সতীর্থ খেলোয়াড় মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

রোববার (২১ জুন) ক্রীড়া প্রতিমন্ত্রী সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে লিখেছেন, ‘মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে প্রার্থনা, দ্রুত সুস্ হয়ে ফিরে আসো আমাদের সকলের প্রিয় মাশরাফী। দোয়া করি আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে ভালো রাখুন। আমিন।’

পাকিস্তানের ধারা ভাষ্যকর রমিজ রাজা টুইটারে লিখেছেন, করোনা থেকে মুক্তির জন্য মাশরাফীর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুশফিক ও তাসকিন এ শুভকামনা জানান।

মুশফিক তার পেজে লিখেছেন, তুমি সবসময় চ্যাম্পিয়ন। এবং আল্লাহ চাইলে তুমি এই প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠবেন। কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে। দেশের জন্য তোমাকে প্রয়োজন জনাব এমআর১৫।

তাসকিন তার পেজে লিখেছেন, তুমি সকল যুদ্ধে জিতেছ। এই যুদ্ধেও জিতবে। শক্ত থাকো ভাই।

রবিবার, ২১ জুন, ২০২০

ম্যাচ পাতানোর বেশিরভাগ তদন্তেই ভারত সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে আইসিসি

ম্যাচ পাতানোর বেশিরভাগ তদন্তেই ভারত সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে আইসিসি

ছবি: সংগৃহীত



বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বাজার ধরা হয় ভারতকে। দেশটিতে ক্রিকেট উন্মাদনা যেমন চরমে তেমনি ম্যাচ পাতানোর ঘটনায়ও সবার আগে আসছে ভারতের নাম। এই তথ্য জানিয়েছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। সংস্থাটি এখন ৫০টি ম্যাচ পাতানোর ঘটনা তদন্ত করছে। এর বেশিরভাগ ক্ষেত্রেই নাকি উঠে এসেছে ভারতের নাম।
২০১৩ সালে আইপিএলে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের ঘটনা ফাঁস হওয়ার পর আইসিসি ভেবেছিল, এর ফলে ভারতে ম্যাচ পাতানো ও সংশ্লিষ্টদের দৌরাত্ম্য কমবে। কিন্তু সে আশায় গুড়ে বালি। এখনো ম্যাচ পাতানোর যত ঘটনা, তার অধিকাংশ তদন্তেই ভারত সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছে আইসিসির দুর্নীতি-বিরোধী ইউনিট।
শনিবার ক্রীড়া আইন ও নীতিসংক্রান্ত এক ক্লাসে আজ আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) এর তদন্ত সমন্বয়ক স্টিভ রিচার্ডসন ভারতীয় ক্রিকেটের অন্ধকার দিকের কথা তুলে ধরেছেন। জুয়াড়িরা এখন ঘরোয়া ক্রিকেটের নিচু স্তরে নজর দিয়েছে বলে জানিয়েছেন রিচার্ডসন। তিনি বলেন, আমরা এখন ম্যাচ পাতানো নিয়ে ৫০টি ঘটনা তদন্ত করছি এবং অধিকাংশ অভিযোগই ভারত সংশ্লিষ্ট।
নিয়মিত এমন অপরাধ করছেন, এমন জুয়াড়িদের নামও তাদের হাতে বলে জানিয়েছেন রিচার্ডসন। বলেন, আমি এখনই এমন আটজনের নাম ভারতের কর্তৃপক্ষের কাছে দিতে পারি যারা নিয়মিত খেলোয়াড়দের এভাবে বিপথে টেনে নিচ্ছে।
তিনি আরও জানান, খেলোয়াড়রা এই চেইনের শেষ যোগসূত্র। আসল সমস্যা হলো যারা এই অপরাধের আয়োজক। যারা খেলোয়াড়দের টাকা দিচ্ছে।
ভারতে কিছুদিন আগেই ম্যাচ পাতানোর অভিযোগে কর্ণাটক লিগ বাতিল হয়েছে। একটি দলের মালিক ও কিছু খেলোয়াড়কে নিয়ে তদন্ত চলছে। কিন্তু এসিইউ বলছে এসবে কোনো লাভ হবে না, যত দিন না ভারতে ম্যাচ পাতানোকে ফৌজদারি অপরাধ বলে ঘোষণা করা না হবে। শ্রীলঙ্কা প্রথম দেশ হিসেবে ম্যাচ পাতানোর আইন এনেছে। এ কারণে শ্রীলঙ্কার ক্রিকেট এখন আগের চেয়ে বেশি সুরক্ষিত। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা আগ থেকেই সতর্ক। বর্তমানে ভারতে কোনো আইন নেই, ফলে ওরা এক হাত বাঁধা অবস্থায় কাজ করছে।

শনিবার, ২০ জুন, ২০২০

সৌরভের পরিবারে করোনার হানা

সৌরভের পরিবারে করোনার হানা



ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর পরিবারে সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলীর স্ত্রী মম গাঙ্গুলী এবং তার শ্বশুর ও শাশুড়ি এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে জি নিউজ।

এছাড়া তার বাড়ির এক গৃহকর্মীর শরীরেও ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আক্রান্ত চারজনই কলকাতার মমিপুরে একটি প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষায় এ চারজনের করোনা পজিটিভ হলেও স্নেহাশিষ গাঙ্গুলীর পরীক্ষার নেগেটিভ ফল এসেছে। তবুও তাকে বাধ্যতামূলক হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
এবার করোনায় আক্রান্ত ক্রিকেটার অপু

এবার করোনায় আক্রান্ত ক্রিকেটার অপু


নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন অরেক ক্রিকেটার নাজমুল অপু। গণমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন নাজমুল ইসলাম অপু।

তিনি বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। গত বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ (শনিবার) দুপুরেই রেজাল্ট পেয়েছি; পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফীর বন্ধু বাবুল। শুক্রবার (১৯ জুন) বিকেল তিনটায় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মাশরাফীর করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।

এদিকে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর শুক্রবার (২০ জুন) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফী। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে এ দোয়া চেয়েছেন।


সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দেয়া পোস্টে তিনি লিখেছেন, “আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।

আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”
করোনায় আক্রান্ত হলেন মাশরাফী

করোনায় আক্রান্ত হলেন মাশরাফী



করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফীর বন্ধু বাবুল।

এর আগে ক'দিন হলো কিছুটা জ্বরে ভুগছিলেন মাশরাফী। শরীরে জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তবে, মাশরাফীর ঘনিষ্ঠ বন্ধু বাবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টেস্ট করানো হবে বলে জানান বাবলু।

এর আগে মাশরাফী শাশুড়ী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন।


এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪২৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৪৮ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৯টি। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১টি।

শনিবার (২০ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।

রবিবার, ১৪ জুন, ২০২০

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের উপর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের উপর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ভর করছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের উপর। তবে এ সিদ্ধান্ত নেয়া খুব কঠিন। মনে করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। মোহাম্মদ আজহারউদ্দিন ও হরভাজন সিংয়ের মতে, ইংল্যান্ড-ওয়েস্টইন্ডিজ সিরিজ সফল হলে ভাগ্য খুলে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের। লালা ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বলের ঔজ্জ্বল্য বাড়ানো নিয়ে চিন্তিত ভারতীয় বোলার মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। বিকল্প উপায় বের করতে আইসিসি'র প্রতি আহবান টেন্ডুলকারের।

কোভিড নাইনটিন পাল্টে দিচ্ছে বহু দিনের রীতি নীতিও। খাপ খাইয়ে নিতে হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে। ক্রিকেটের নিয়ম কানুন নিয়েও ভাবতে হচ্ছে আইসিসিকে। এরইমধ্যে স্বাস্থ্যঝুকি মাথায় নিয়ে বলের ঔজ্জ্বল্য বাড়াতে লালা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কোনো সমাধানের কথা না বলায় একের পর অসন্তোষ দেখা যাচ্ছে ক্রিকেটারদের দিক থেকে। সে তালিকায় এবার নাম লেখালেন কিংবদন্তি শচিন টেন্ডুলকার।
 
শামি-চাহাল-কুলদ্বিপরা রীতিমত চিন্তিত। বল সুইং করাবেন কিভাবে? তারা একটা সমাধানের দিকে তাকিয়ে আছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কি হবেনা। এটাই ক্রিকেটাঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন। সিদ্ধান্ত নিতে পারছেনা খোদ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শচিন টেন্ডুলকার বলছেন, বল ক্রিকেট অস্ট্রেলিয়ার কোর্টে। তবে সিদ্ধান্ত নেয়া কঠিন। আজহার উদ্দিন ও হরভাজন সিংয়ের মতে, ইংল্যান্ড-ওয়েস্টইন্ডিজ সিরিজ সফল হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য খুলে যেতে পারে।

আইপিএল নিয়ে ভিন্নমত আছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। শচিন টেন্ডুলকার মনে করেন, আইপিএল হওয়া না হওয়া নির্ভর করছে ভারতের নাগরিকদের উপর। সবাই নিয়ম কানুন ভালোভাবে পালন করলেই তবে সুযোগ তৈরী হবে। মোহাম্মদ আজহার উদ্দিন মনে করেন, এবছর আইপিএল হওয়া আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খুব গুরুত্বপর্ণ। হরভাজন সিং ও সুরেশ রায়নার মতো, পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত আইপিএল আয়োজন ঠিক হবেনা। 

শনিবার, ১৩ জুন, ২০২০

শহীদ আফ্রিদি করোনায় আক্রান্ত

শহীদ আফ্রিদি করোনায় আক্রান্ত



প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বুমবুম শহীদ আফ্রিদি। শনিবার দুপুরে করোনা আক্রান্তের খবর নিজের টুইটার একাউন্টে জানিয়েছেন আফ্রিদি নিজেই।
তিনি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিলো আমার। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর কোভিড-১৯ টেস্ট করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজেটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’
আফ্রিদির আগে পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দু’জন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন।

সোমবার, ১ জুন, ২০২০

গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট, বিয়ের আগেই বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া!

গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট, বিয়ের আগেই বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া!



ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবার নতুন চমক নিয়েই হাজির হয়েছেন। চোটের কারণে জাতীয় ক্রিকেট দলের বাইরে থাকা ওই ক্রিকেটারের গার্লফ্রেন্ড নাকি প্রেগন্যান্ট হয়েছেন। তার মানে বিয়ের আগেই সন্তান পেতে যাচ্ছেন হার্দিক। এর আগে ১ জানুয়ারি বাগদানের ছবি সামাজিক যোগাযোগের ছড়িয়ে পড়ে। অসমর্থিত সূত্র জানিয়েছে ঘরোয়া পরিবেশে নাকি তাদের বাগদান হয়েছে। এবার বিয়ের আগেই নাতাশার বেবি বাম্পে হাত দেয়া ছবি পোস্ট করেছেন হার্দিক।

জানা গেছে, চলতি বছরের শুরুতে গার্লফ্রেন্ড সার্বিয়ান মডেল ও বলিউড অভিনেত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন হার্দিক। প্রকাশ্যে আনার কিছু সময়ের মধ্যেই দুবাইয়ের মাঝ সমুদ্রে ভাসমান তরীতে গার্লফ্রেন্ডের হাতের অনামিকায় আংটি পরিয়ে বাগদান সারেন তিনি। তবে এখনও বিয়ে করেননি তারা। গাঁটছড়া বাঁধার আগে আরেকবার সবাইকে চমকে দিলেন হার্দিক-নাতাশা। বাগদানের মাস ছয়েকের মধ্যেই এ জুটি জানালেন, বাবা-মা হতে যাচ্ছেন তারা। গেল রোববার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন হার্দিক। তাতে দেখা যায়, নাতাশার বেবি বাম্পে হাত দিয়ে রয়েছেন তিনি। ক্যাপশনে ভারতীয় ক্রিকেটার লিখেছেন– নাতাশা ও আমি জীবনে একটা মনোমুগ্ধকর জার্নির মধ্য দিয়ে যাচ্ছি। এ যাত্রা আরও সুন্দর হতে চলেছে। এক নতুন প্রাণ আসার অপেক্ষায় খুবই উচ্ছ্বসিত আমরা। আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই।

এ ছাড়া একাধিক ছবি শেয়ার করেন হার্দিক। নাতাশার একাধিক অসাধারণ মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি।

খ্যাতনামা পরিচালক প্রকাশ ঝার সত্যাগ্রহ ছবিতে অভিনয় দিয়ে বলিউডে অভিষেক হয় নাতাশার। এর পর অ্যাকশন জ্যাকসন, ফুকরে রিটার্নস, ড্যাডি, জিরো, দ্য বডিতে কাজ করেন তিনি। মূলত ভালো নাচনেওয়ালা হিসেবে খ্যাতি রয়েছে তার। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস/ইন্ডিয়ান এক্সপ্রেস

শুক্রবার, ২৯ মে, ২০২০

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আরও পিছিয়ে গেল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আরও পিছিয়ে গেল আইসিসি


ক্রিকেটের ভবিষ্যত নিয়ে নিজেদের সভায় কোনো সিদ্ধান্তই নিতে পারেনি না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। করোনাভাইরাসের কারণে অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। হুমকির মুখে পড়েছে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ হবে কি হবে না সেটি নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর।

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নির্ধারিত রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে আইসিসির বোর্ড সভা। তাই ধারণা করা হয়েছিল, এই সভা থেকেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কিন্তু না। বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তই নেয়নি আইসিসি। আগামী ১০ জুন আবারো বোর্ড সভা হবে। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

আইসিসির এই সভায় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেটি হলো- তথ্য ফাঁস হওয়া। এক বিবৃতিতে আইসিসি জানায়, বোর্ডের গোপনীয়তা রক্ষা হচ্ছে না। এ নিয়ে বোর্ডের বেশ কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন। আইসিসি তার সুশাসনের মান ধরে রাখতে পারছে না। এজন্য আইসিসির এথিকস কর্মকর্তার নেতৃত্বে বিষয়টি তদন্ত করার প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী ১০ জুনের সভায় এ বিষয়ে হালনাগাদ তথ্য জানাবেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ঝুলিয়ে দিল ভারত!

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ঝুলিয়ে দিল ভারত!


আসন্ন মৌসুমের সূচি ঘোষণা করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে ভারতের বিপক্ষে হোম সিরিজের সূচিও আছে। কিন্তু বিসিসিআই জানিয়ে দিয়েছে, এই সূচি চুড়ান্ত নয়। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেছেন যে, অস্ট্রেলিয়ায় যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে ভারত সফরের সূচিতে পরিবর্তন হবে।

অরুণ ধুমলের ভাষায়, 'যে সূচি প্রকাশিত হয়েছে তা ৮ বছরের ফিউচার ট্যুর পোগ্রাম অনুসারে আগে থেকে পরিকল্পিত। আইসিসি যদি এই বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না করে, তা হলে অক্টোবরে অস্ট্রেলিয়ায় যাব কেন? কেনই বা ফিরে আসব আর আবার যাব?'

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত সূচি অনুসারে অক্টোবরে অস্ট্রেলিয়ায় গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টেস্ট সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়, তাহলে ভারতীয় দলকে প্রায় তিন মাস থাকতে হবে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপ না হলে অবশ্য মাঝখানে সময় থাকছে। শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই সময়ে আইপিএল আয়োজনের কথা ভাবছে  বিসিসিআই।

অরুণ ধুমলের মতে, 'ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচি করেছে। ওরা আয়োজক দেশ। সম্প্রচারকারী সংস্থা ও বাকিদের কাছে এগুলো চূড়ান্ত করতে হবে। যাতে তারাও পরিকল্পনা করতে পারে। তবে এই সিরিজের আগে এখনও চার-পাঁচ মাস সময় আছে। সূচি অনুসারে জুলাইয়ে আমাদের শ্রীলঙ্কা সফর আছে। যদি ক্রিকেটারদের পক্ষে সফর করা নিরপদ হয়, তবে আমরা খেলব। এখনও কোনো কিছুই বাতিল করা হয়নি।'

মঙ্গলবার, ২৬ মে, ২০২০

আগামী ঈদ সবাই মিলে উদযাপন করবো: সাকিব

আগামী ঈদ সবাই মিলে উদযাপন করবো: সাকিব


করোনা ভাইরাসের আবহে সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এতে খারাপ লাগলেও আগামী ঈদুল আজহা সবাই একত্রে আনন্দে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। 
এ বছর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাকিব। 
সেখান থেকেই সামাজিক যোগাযোগামাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে সাকিব লিখেছেন- ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদুল আজহা সবাই মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।’
গেল মাসে দ্বিতীয় কন্যার বাবা হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে স্ত্রীর কাছে গিয়েছিলেন নাম্বার ওয়ান এই অলরাউন্ডার। দেশের বাইরে বসেই নিজের নামে ফাউন্ডেশনের মাধ্যমে দেশের করোনা কবলিত মানুষদের দফায় দফায় সহায়তা করে যাচ্ছেন সাকিব।