রাশিয়ায় করোনায় মৃত্যু বাড়ছে
করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণে প্রথম দিকে রাশিয়ায় মৃত্যুর সংখ্যা কম ছিল। কিন্তু সেখানেও ধীরে ধীরে এ সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৭৪ জন। দেশটিতে এটিই এক দিনে সর্বোচ্চ মৃত্যু।
রাশিয়ার সরকারি কর্মকর্তারা মঙ্গলবার (২৬ মে) দেশটির গণমাধ্যমকে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০৭ জন।
রুশ সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৯১৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ৩৪২ জনে।
করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩১ হাজার ১২৯ জন। করোনায় আক্রান্তের সংখ্যায় বিশ্বে তিন নম্বরের অবস্থান রাশিয়ার।


0 coment rios: